ফাইনালে মেসির জন্য অপেক্ষা করছে যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স।

2022-12-18T09:46:34+00:00
2022-12-18T09:46:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফাইনালে মেসির জন্য অপেক্ষা করছে যত রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৯:৪৬ এএম   (ভিজিট : ২০৬)
X


কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স। বিশ্বকাপের ট্রফি জয়ের শেষ সুযোগ লিওনেল মেসির। তাই ফুটবল ভক্তদের চোখ থাকবে তার দিকে।


মেসি আজ মাঠে নামার সঙ্গে সঙ্গেই বিশ্বরেকর্ড গড়বেন।


বিশ্বকাপে এটি হবে তার ২৬ তম ম্যাচ। আর কোনো ফুটবলারই এতো ম্যাচ খেলতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলেছেন লোথার ম্যাথাউস। যদি আর্জেন্টিনা টাইব্রেকারের আগেই জিতে যায় তাহলেও রেকর্ডে নাম লেখাবেন মেসি।


বিশ্বকাপে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ১৭ ম্যাচ জয়ের রেকর্ডটি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। কাল জিতলে ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে থাকবেন মেসি। তবে আরেকটি রেকর্ডে এককভাবে শীর্ষে থাকার সুযোগ রয়েছে তার। সেটা ‘গোল্ডেন বল’ হাতে পেলে।


কেননা বিশ্বকাপ ইতিহাসেই কেউই দ্বিতীয়বার গোল্ডেন বল জিততে পারেননি। ২০১৪ বিশ্বকাপে তা জিতেছিলেন মেসি। এবারও সুযোগটা ভালোভাবেই থাকছে আর্জেন্টিনা অধিনায়কের।


-বাবু/এ.এস







Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy