বছরের শুরুতে খুলনায় প্রাথমিকের ৭৯৯ শিক্ষক পদায়ন পাবে

খুলনা প্রতিনিধি

শিক্ষা

খুলনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ডিসেম্বর মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির

2022-12-18T20:26:03+00:00
2023-01-27T16:20:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বছরের শুরুতে খুলনায় প্রাথমিকের ৭৯৯ শিক্ষক পদায়ন পাবে
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৮:২৬ পিএম  আপডেট: ২৭.০১.২০২৩ ৪:২০ পিএম  (ভিজিট : ২২১)
X

খুলনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ডিসেম্বর মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  

সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম জানান, খুলনা জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফলে ৭৯৯ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। যাদের আগামী মাসের প্রথমদিকে পদায়ন করা হতে পারে। এছাড়া চলমান ডিসেম্বর মাসের ৩০ তারিখে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ২০ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

সভায় সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, ডিসেম্বর মাসের ২০ তারিখ হতে সারাদেশের ন্যায় খুলনা জেলাতেও করোনা টিকার চতুর্থ ডোজ বা দ্বিতীয় বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তি, জটিল রোগে আক্রান্ত ব্যক্তি ও জরুরি সেবা প্রদানে নিয়োজিতরা এই দ্বিতীয় বুস্টার ডোজের টিকা পাবেন।

অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশে সাইবার ক্রাইমের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে খুলনা রেঞ্জের দশ জেলাতেই পুলিশের সাইবার সেল কাজ করে যাচ্ছে। এই সেলের মাধ্যমে খুলনা এলাকার এক হাজারের অধিক চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়াও কোনো নারী সাইবার বুলিং এর শিকার হলে এই সেলে অভিযোগ জানাতে পারবেন। 

খুলনা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম সভায় বলেন, দাকোপ ও পাইকগাছা উপজেলার ১৫ দশমিক দুই কিলোমিটার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের মেরামত কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং দুই দশমিক চার কিলোমিটারের কাজ চলমান রয়েছে। এছাড়া এই এলাকার ঝুঁকিপূর্ণ সুইসগেটগুলো মেরামত করা হবে।
 
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তাজুল ইসলাম সভায় জানান, জেলায় চলমান ধান-চাল সংগ্রহ অভিযানের অংশ হিসেবে তালিকাভুক্ত চালকলগুলোর ৯২ শতাংশের সঙ্গে চাল সরবরাহের চুক্তি সম্পন্ন হয়েছে এবং ইতোমধ্যে ৬০৭ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, উন্নয়ন কার্যক্রম চলমান রাখার স্বার্থে সকল দপ্তরের মাঝে সমন্বয় থাকা প্রয়োজন। আগামী ২০ ডিসেম্বর দেশের বিভিন্ন স্থানের মোট দুই হাজার কিলোমিটার সড়ক নির্মাণ ও সংস্কার কাজ শেষে উদ্বোধন অনুষ্ঠান হবে। এ উপলক্ষ্যে ওই দিন খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সভায় পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিকুর রহমান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy