ফিফা বিশ্বকাপের ফাইনাল দেখতে ঢাবিতে সমর্থকদের ঢল

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

কিছুক্ষণের মধ্যেই কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়াম ফিফা বিশ্বকাপের ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা ও ফ্রান্স। এ উপলক্ষে খেলা শুরুর

2022-12-18T20:40:35+00:00
2022-12-18T20:40:35+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ফিফা বিশ্বকাপের ফাইনাল দেখতে ঢাবিতে সমর্থকদের ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৮:৪০ পিএম   (ভিজিট : ২০০)
X

কিছুক্ষণের মধ্যেই কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়াম ফিফা বিশ্বকাপের ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা ও ফ্রান্স। এ উপলক্ষে খেলা শুরুর আগেই উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে।

রোববার (১৮ ডিসেম্বর) রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, খেলা শুরুর এক ঘণ্টা আগেই কানায় কানায় পূর্ণ হাজী মোহাম্মদ মুহসিন হলের মাঠ এবং টিএসসি প্রাঙ্গণ। এর আগে বিকেল থেকেই জড়ো হতে থাকে আর্জেন্টিনা সমর্থকরা। দলবেঁধে জার্সি পরে সমর্থকদের ফটোসেশন আর আড্ডা দিতে দেখা যায়। 

টিএসসি ও মুহসিন হলের মাঠ ছাড়াও প্রত্যেক হলে হলে এবং ডাস চত্বরে বড় পর্দার সামনে এক ঘণ্টা আগে থেকেই সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পাশাপাশি ফ্রান্সের সমর্থনে ব্রাজিল সমর্থকদেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে তাদের কেউ কেউ আর্জেন্টিনাকেও সমর্থন দেবে বলে জানিয়েছেন।

আর্জেন্টিনা সমর্থকরা বলছেন, ফ্রান্সকে রুখে দেওয়ার মতো সব সামর্থ্যই আছে আর্জেন্টিনার। টানা জয়ের ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালেও শেষ হাসি হাসবেন মেসি ও আর্জেন্টিনা। সব আক্ষেপ পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েই ঘরে ফিরবে মেসিরা।

বাবু/এসআর






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy