বিকেলে ২৭ রূপরেখা ঘোষণা করবে বিএনপি

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

গত ১০ ডিসেম্বরের সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের ১০ দফা কর্মসূচি ঘোষণা করে বিএনপি। তার আট দিন পর আজ

2022-12-19T09:44:19+00:00
2022-12-19T09:44:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিকেলে ২৭ রূপরেখা ঘোষণা করবে বিএনপি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৯:৪৪ এএম   (ভিজিট : ২৪৫)
X


গত ১০ ডিসেম্বরের সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের ১০ দফা কর্মসূচি ঘোষণা করে বিএনপি। তার আট দিন পর আজ (১৯ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্র সংস্কারের ২৭ রূপরেখা ঘোষণা করতে যাচ্ছে দলটি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।

রাজধানীর একটি হোটেলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ রূপরেখা ঘোষণা করবেন।

রূপরেখা ঘোষণা অনুষ্ঠানে সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতা, দল সমর্থিত সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতাদের আমন্ত্রণ জানিয়েছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, বিগত ১৪ বছরে ধ্বংসের দ্বারপ্রান্তে যাওয়া রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে। তাই, বিরোধী অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্র সংস্কারের ২৭ দফা রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy