মার্টিনেজের অশালীন অঙ্গভঙ্গি নেট দুনিয়ায় ভাইরাল

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

টাইব্রেকার যেকোনো ফুটবলারের জন্যই রুদ্ধশ্বাস মুহূর্ত। গোলকিপার হলে তো কোনো কথাই নেই! স্নায়ুচাপে ভুগে অনেক বাঘা বাঘা গোলকিপারই

2022-12-19T19:00:53+00:00
2022-12-19T19:00:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মার্টিনেজের অশালীন অঙ্গভঙ্গি নেট দুনিয়ায় ভাইরাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৭:০০ পিএম   (ভিজিট : ২২৩)
X

টাইব্রেকার যেকোনো ফুটবলারের জন্যই রুদ্ধশ্বাস মুহূর্ত। গোলকিপার হলে তো কোনো কথাই নেই! স্নায়ুচাপে ভুগে অনেক বাঘা বাঘা গোলকিপারই এই সময়ে মনোসংযোগ ঠিক রাখতে পারেন না।

কিন্তু এমিলিয়ানো মার্তিনেজ যেন অন্য ধাতুতে গড়া। ফাইনালের মতো লড়াইয়ে মাথা ঠাণ্ডা রেখে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন তিনি। শুধু তা-ই নয় পেনাল্টি ঠেকিয়ে নাচতেও দেখা যায় তাকে। স্বাভাবিকভাবেই বিশ্বকাপে সেরা গোলকিপারের পুরস্কারটা মার্তিনেসের হাতে উঠে। তবে ‘গোল্ডেন গ্লাভ’ হাতে যেই অঙ্গভঙ্গি দেখিয়েছেন তা রীতিমত অশালীনই। সেই সময় তার কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন কাতারের কর্মকর্তারা। পরে এই পুরস্কারকে তার মাথার ওপরে তুলে নাড়াতে দেখা যায়।

যা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। সমালোচনার মুখে পড়েন আর্জেন্টাইন গোলরক্ষক। তাতে অবশ্য মার্তিনেজের থোড়াই কেয়ার। এমন অঙ্গভঙ্গির পেছনে রহস্যের খোলাসাও করেন তিনি। মার্তিনেস বলেন, ‘আমি এমনটা করেছি, কারণ ফরাসিরা আমাকে অবজ্ঞা করেছে। আমি সুশীলতার ধার ধারি না। ’ 

টাইব্রেকারের আগেও অতিরিক্ত সময়ের শেষ দিকে দারুণ এক সেভ দেন মার্তিনেজ। সেই সেভ না দিলেও হয়তো আজ বিশ্বকাপ আর্জেন্টিনার হতো না। লিওনেল মেসিও চুমু দিতে পারতেন না সোনালী ট্রফিতে। কিন্তু মার্তিনেজ ছিলেন বলেই তা সম্ভব ছিল!

বাবু/এসআর





Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy