প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ৩০ ডিসেম্বর 

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার নতুন সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার) এ

2022-12-19T23:16:26+00:00
2022-12-19T23:16:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ৩০ ডিসেম্বর 
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ১১:১৬ পিএম   (ভিজিট : ১৬৪)
X

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার নতুন সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার) এ পরীক্ষা শুরু হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। আগের নির্ধারিত তারিখ ছিল ২৯ ডিসেম্বর। 


সোমবার (১৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর সকালে এ পরীক্ষার আয়োজন করা হবে। দুই ঘণ্টার বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে। উল্লেখিত সময়সূচি অনুযায়ী প্রবেশপত্র প্রস্তুত ও সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।


জানা গেছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ঢাকায় ৩০ ডিসেম্বর ও উপজেলা পর্যায়ে আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত সপ্তাহের সোমবার ডিপিএ থেকে সেটি বাতিল করা হয়।


সংশ্লিষ্টরা জানান, আগামী ২৯ ডিসেম্বর উপজেলা পর্যায়ে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বেশ কয়েকটি জেলায় স্থানীয় সরকার নির্বাচন থাকায় তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই এ বিষয়ে অফিস আদেশ জারি করা হবে।


বাবু/এসআর







Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy