ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি-মার্তিনেজরা

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

আর্জেন্টিনায় এখন রাত তিনটা। কিন্তু পুরো দেশ জেগে আছে বিশ্বকাপ চ‌্যাম্পিয়নদের বরণ করে নিতে। ঘুমিয়ে রাত পরিবর্তে বুয়েন্স

2022-12-20T12:31:29+00:00
2022-12-20T12:31:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন
ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি-মার্তিনেজরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ১২:৩১ পিএম   (ভিজিট : ২০১)
X


আর্জেন্টিনায় এখন রাত তিনটা। কিন্তু পুরো দেশ জেগে আছে বিশ্বকাপ চ‌্যাম্পিয়নদের বরণ করে নিতে। ঘুমিয়ে রাত পরিবর্তে বুয়েন্স আয়ার্সে মানুষের ঢল।

কেন-ই বা হবে না? ৩৬ বছর পর তাদের দেশে যে ফিরেছে বিশ্বকাপের ট্রফি। যে ট্রফি নিয়ে দিয়াগো ম‌্যারাডোনা ১৯৮৬ সালে বুয়েন্স আয়ার্সে ফিরেছিলেন সেই ট্রফি আজ লিওনেল মেসির হাতে।

রোববার কাতারে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে ২২তম বিশ্বকাপের মুকুট জেতে আর্জেন্টিনা। কাতার থেকে ইতালি। ইতালিতে যাত্রা বিরতি শেষে আর্জেন্টিনার খেলোয়াড়দের বহনকারী বিমান বুয়েন্স আয়ার্সে পৌঁছায় রাত ৩টায়। ইজিজা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে অ‌্যারোপার্কে তাদের বিমান অবতরণ করে।

ফুটবলের জাদুকর মেসি বিশ্বকাপের ট্রফি হাতে নিয়ে বিমান থেকে বেরিয়ে আসেন। ডানহাতে ট্রফি উঁচিয়ে ধরে আর্জেন্টিনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেন এলএম টেন। পাশেই ছিলেন কোচ লিওনেল স্কোলানি।

বিমানবন্দরে বেশি মানুষকে ভিড় করতে দেয়নি কর্তৃপক্ষরা। বিমানবন্দরের বাইরেই সব আয়োজন। সমর্থকরা সেখানেই বিশ্বচ‌্যাম্পিয়নদের জন‌্য অপেক্ষা করছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy