বিশ্বকাপ জয় উদযাপনে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

১৯৮৬ সালের পর দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় বারের মতো বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের

2022-12-20T12:39:44+00:00
2022-12-20T12:39:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ জয় উদযাপনে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ১২:৩৯ পিএম   (ভিজিট : ২১৬)
X


১৯৮৬ সালের পর দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় বারের মতো বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জয়ের মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব পায় মেসির দেশ আর্জেন্টিনা।

আর এরপরই উচ্ছ্বাসে মেতে ওঠেন আর্জেন্টাইনরা। পরে বিশ্বকাপ জয় উদযাপনে দেশে জাতীয় ছুটি ঘোষণা করেছে আর্জেন্টিনা। আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) দক্ষিণ আমেরিকার এই দেশটিতে জাতীয় ছুটি থাকবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইসপিএন।

প্রতিবেদনগুলোতে বলা হয়, মঙ্গলবার আর্জেন্টিনার জাতীয় দল রাজধানী বুয়েনস আইরেসের ওবেলিস্কে বিশ্বকাপ জয় উদযাপন করবে। আর এ উপলক্ষে এদিন আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে সব শ্রেনি-পেশার মানুষ এ আনন্দ উদযাপনে অংশ নিতে পারেন।

ক্রীড়া বিষয়ক নানা অর্জনের পর আনন্দ উদযাপনের জন্য ঐতিহ্যবাহী একটি স্থান বুয়েনস আইরেসের এ স্মৃতিস্তম্ভটি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ জয়ের আনন্দ ভাগ করে নিতে বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্যরা মঙ্গলবার দুপুরে রাজধানী বুয়েনস আইরেসের ওবেলিস্কের উদ্দেশ্যে রওনা দেবে।

এর আগে মঙ্গলবার ভোরে রাষ্ট্রীয় বিমান সংস্থার ফ্লাইটে দেশে পৌঁছাবে তারা ও বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত ফেডারেশনের প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থান করবেন।

এরই মধ্যে আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও সদস্যরা দেশে পৌঁছেছেন। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া তার টুইটার অ্যাকাউন্টে লেখেছেন, আর্জেন্টিনা, আমরা এসে গেছি।

এই খেলাটিকে বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল বলে অনেকেই আখ্যায়িত করছেন।

সোমবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, প্রায় ৮৮ হাজার দর্শক-ভক্তদের সামনে কাতারে খেলা উত্তেজনাপূর্ণ ম্যাচে তারকা খেলোয়াড় লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে পরাজিত করে তৃতীয় বিশ্বকাপ ঘরে তোলার পর রাজধানী বুয়েনস আইরেসের রাস্তায় নেমে আসেন হাজার হাজার আর্জেন্টাইন নাগরিক। এসময় তারা উল্লাসে মেতে ওঠেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy