ঢাকা চেম্বারের নতুন সভাপতি সাত্তার

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন আইন পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান (লিগ্যাল কনসালটেন্সি ফার্ম) ‘সাত্তার

2022-12-21T17:54:25+00:00
2022-12-21T17:54:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা চেম্বারের নতুন সভাপতি সাত্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৫:৫৪ পিএম   (ভিজিট : ২০৭)
X

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন আইন পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান (লিগ্যাল কনসালটেন্সি ফার্ম) ‘সাত্তার অ্যান্ড কোং’- এর প্রধান মো. সামির সাত্তার। তিনি ২০২৩ সালের জন্য দায়িত্ব পালন করবেন। বর্তমান সভাপতি রিজওয়ান রাহমানের স্থলাভিষিক্ত হবেন তিনি।

একই সঙ্গে এস এম গোলাম ফারুক আলমগীর (আরমান) এবং জুনায়েদ ইবনে আলী যথাক্রমে ঊর্ধ্বতন সহ-সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। বুধবার (২১ ডিসেম্বর) ডিসিসিআই মতিঝিল কার্যালয়ে আয়োজিত ৬১তম বার্ষিক সাধারণ সভায় সামির সাত্তারকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। 

ঢাকা চেম্বারের নবনির্বাচিত পরিচালকরা হলেন, ইঞ্জিনিয়ার এম এ ওহাব, রাজীব এইচ চৌধুরী, তাসকীন আহমেদ, এম শফিকুল ইসলাম, কামরুল হাসান তুহিন এবং এম মোসাররফ হোসেন।    

ঢাকা চেম্বারের নবনির্বাচিত সভাপতি সামির সাত্তারের প্রতিষ্ঠান (সাত্তার অ্যান্ড কোং) বাংলাদেশের সুপরিচিত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিশেষত কর্পোরেট ও বাণিজ্যিক আইন বিষয়ক ও স্থানীয় এবং বৈদেশিক বিনিয়োগের ওপর কাজ করে থাকে।

বাবু/এসআর







Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy