উঠে গেল ১৬৯ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

তালিকাভুক্ত স্বল্প মূলধনী ১৬৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের ফ্লোর প্রাইস উঠিয়ে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। তবে একদিনে কোম্পানিগুলো

2022-12-21T18:15:00+00:00
2022-12-21T18:15:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উঠে গেল ১৬৯ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৬:১৫ পিএম   (ভিজিট : ২৩৫)
X

তালিকাভুক্ত স্বল্প মূলধনী ১৬৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের ফ্লোর প্রাইস উঠিয়ে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। তবে একদিনে কোম্পানিগুলো সর্বনিম্ন এক শতাংশ দাম কমতে পারবে বলে শর্তারোপ করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরপর বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় উভয় স্টক এক্সচেঞ্জকে এ বার্তা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, মার্কেটের লেনদেন বৃদ্ধির লক্ষ্যে ১৬৯টি প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়েছে। এই কোম্পানিগুলো মার্কেট ক্যাপিটালাইজেশনের মাত্র ৫ শতাংশ অবদান রাখে।

তিনি বলেন, ফ্লোর প্রাইস তুলে দেওয়া হলেও শর্ত দেওয়া হয়েছে দুটি। একদিনে কোম্পানির শেয়ারের দাম সর্বনিম্ন ১ শতাংশ কমতে পারবে। আর সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে পারবে। চলতি বছরের ২৮ জুলাই দরপতন ঠেকাতে পুঁজিবাজারর দ্বিতীয়বারের মতো ফ্লোর প্রাইস আরোপ করেছিল নিয়ন্ত্রক সংস্থা।

বাবু/এসআর





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy