প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৬:২৫ পিএম আপডেট: ২১.১২.২০২২ ৬:২৭ পিএম (ভিজিট : ২৫৫)

X
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৩ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের (একাংশের) প্যানেল থেকে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে পূণরায় রসায়ন বিভাগের অধ্যাপক মো: লুৎফর রহমান নির্বাচিত হয়েছেন।
বুধবার (২১ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকাল ৯টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণের পর গণনা শেষে বেলা ৪টার দিকে নির্বাচন কমিশন এ ফলাফল প্রকাশ করেন।
এছাড়াও সহ সভাপতি হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মো: সরোয়ার আলম, কোষাধ্যক্ষ হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মিরাজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এম এম গোলাম আদম।
বাবু/জেএম