মাদারীপুরে এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন

বুলেটিন নিউজ ডেস্ক

কর্পোরেট

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক।বুধবার (২১ ডিসেম্বর, ২০২২) প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ৯৬তম

2022-12-22T14:49:12+00:00
2022-12-22T14:49:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাদারীপুরে এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ২:৪৯ পিএম   (ভিজিট : ৩৪৫)
X


মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক।

বুধবার (২১ ডিসেম্বর, ২০২২) প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ৯৬তম এই শাখার উদ্বোধন করেন সাবেক নৌমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ কে এম মুস্তাফিজুর রহমান।

এ সময় রাজৈর উপজেলার ইউএনও মো. আনিসুজ্জামান, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, ব্যাংকের সাপোর্ট সার্ভিস ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর (অব.) মোহাম্মাদ পারভেজ হোসেন , ফরিদপুরের ভাঙ্গা শাখার ব্যবস্থাপক  আব্দুল হালিম, টেকেরহাট শাখার ব্যবস্থাপক মো. ওমর ফারুক, গ্রাহক,  ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy