এনআরবিসি ব্যাংকের আরো ৩টি শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

কর্পোরেট

এনআরবিসি ব্যাংকের আরো ৩টি শাখার উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে যশোরের আকিজ সিটিতে ৯৭তম, নড়াইলের লোহাগড়াতে ৯৮তম ও

2022-12-23T17:52:32+00:00
2022-12-23T17:52:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এনআরবিসি ব্যাংকের আরো ৩টি শাখার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ৫:৫২ পিএম   (ভিজিট : ৩৪২)
X


এনআরবিসি ব্যাংকের আরো ৩টি শাখার উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে যশোরের আকিজ সিটিতে ৯৭তম, নড়াইলের লোহাগড়াতে ৯৮তম ও শেরপুরের নালিতাবাড়িতে ৯৯তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে ৯৭তম শাখার উদ্বোধন করেন আকিজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব শেখ নাসির উদ্দিন, সিআইপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকসা টেকস্টিল সান, তুর্কির চেয়ারম্যান মুস্তফা আকিন, ব্যবস্থাপনা পরিচালক এরকান আকিন ও পরিচালক আহমেদ আকিন, আকিজ জুট মিলের কান্ট্রি ডিরেক্টর ইরিসিউঙ্, আকিজ অ্যাসেট ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক শেখ আজরাফ উদ্দিন, মাস্ক অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ মোস্তাক কাদের ও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কবীর আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব শেখ নাসির উদ্দিন সিআইপি বলেন, এ অঞ্চলের শিল্পের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান তৈরিতে এনআরবিসি ব্যাংক পৃষ্ঠপোষকতা করবে। আর্থ সামাজিক উন্নয়নেও এনআরবিসি ব্যাংক পাশে থাকবে।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এনআরবিসি ব্যাংকের খুলনা শাখার মোখলেছুর রহমান বালী, আকিজ সিটি শাখার ব্যবস্থাপক ইনামুল কবীর, গ্রাহক, ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে, নড়াইল জেলার লোহাগড়াতে ৯৮তম শাখার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। ব্যাংকের সিকিউরিটি ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মো. ফরহাদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে নড়াইল জেলার এডিসি মো. ফকরুল হাসান, উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রূনু, লোহাগড়া পৌরসভার মেয়র আলহাজ মশিউর রহমান, ফরিদপুরের ভাঙ্গা শাখার ম্যানেজার আব্দুল হালিম, লোহাগড়া শাখার ম্যানেজার মঞ্জুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেরপুরের নালীতেবাড়িতে ৯৯তম শাখার উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. আজহারুল ইসলাম খান। এসময় নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক, নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সারাদেশের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরীয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে এনআরবিসি ব্যাংক।

-বাবু/এ.এস






Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy