শিশু সেবায় বিএসএমএমইউয়ের সুনাম আন্তর্জাতিক অঙ্গনে : শারফুদ্দিন

কামাল হোসেন

স্বাস্থ্য

শিশুদের চিকিৎসা সেবায় আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুনাম রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা.

2022-12-22T15:33:06+00:00
2022-12-22T15:33:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিশু সেবায় বিএসএমএমইউয়ের সুনাম আন্তর্জাতিক অঙ্গনে : শারফুদ্দিন
কামাল হোসেন
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৩:৩৩ পিএম   (ভিজিট : ২৩২)
X

শিশুদের চিকিৎসা সেবায় আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুনাম রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, আমাদের শিশু বিভাগের চিকিৎসকরা আন্তর্জাতিকমানের সেবা দিয়ে থাকেন। আমাদের গবেষণা দেশের বাইরেও বেশ সুনাম অর্জন করেছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকে আয়োজিত শিশু বিভাগের ‘ইয়ার বুক-২০২১’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশ্ববিদ্যালয়ের শিশু স্বাস্থ্য সেবাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আন্তর্জাতিক অঙ্গনে এ শিশু বিভাগের সেবা ও গবেষণায় সুনাম আরও বাড়ানোর জন্য গবেষণাও বাড়াতে হবে। 

গবেষণায় গুরুত্বারোপ করে শারফুদ্দিন আহমেদ বলেন, শুধু প্রমোশনের জন্য গবেষণা নয়, বিশ্ববিদ্যালয় ও দেশের মানুষের জন্য প্রত্যেক ফ্যাকাল্টিকে প্রতিবছর অন্তত একটি গবেষণাপত্র জমা দিতে হবে। গবেষণায় আগ্রহী করার জন্য বর্তমান প্রশাসন নানামুখী উদ্যোগ নিয়েছে। আশা করি এ উদ্যোগে সবাই সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু অনুষদের ডিন ও শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সুরাইয়া বেগম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাসহ শিশু অনুষদ, বিভিন্ন বিভাগের শিক্ষক চিকিৎসকরা।

বাবু/জেএম





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy