ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৯

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ জন। এর মধ্যে ঢাকায় ৫৪ এবং ঢাকার বাইরে

2022-12-22T18:47:33+00:00
2022-12-22T18:47:33+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৬:৪৭ পিএম   (ভিজিট : ২০০)
X

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ জন। এর মধ্যে ঢাকায় ৫৪ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৩৫ জন ভর্তি হয়েছেন। এদিকে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৪ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৯২ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ২২৯ জন রোগী। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬১ হাজার ৮৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৯৪৩ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ৯০১ জন চিকিৎসা নেন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৬১ হাজার ৪৯ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৪৮২ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২২ হাজার ৫৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বাবু/এসআর





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy