ডেঙ্গুতে মৃত্যুশূন্য, হাসপাতালে ভর্তি ৩৯

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৯ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার

2022-12-23T17:54:47+00:00
2022-12-23T17:54:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে মৃত্যুশূন্য, হাসপাতালে ভর্তি ৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ৫:৫৪ পিএম   (ভিজিট : ২৭৭)
X

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৯ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৯ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৮ জন ও ঢাকার বাইরে ১২ জন। বর্তমানে সারাদেশে ৫১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৮৭ জন ও ঢাকার বাইরে ২২৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬১ হাজার ৮৮৩ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৩৮ হাজার ৯৭০ জন ও ঢাকার বাইরে ২২ হাজার ৯১৩ জন।

বাবু/জেএম





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy