সম্মেলনের দিন মফস্বলে বিএনপির ভাঙচুরের পরিকল্পনা আছে : কাদের

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন শনিবার। এই দিন মফস্বলে বিএনপির ভাঙচুর-অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী

2022-12-23T21:20:26+00:00
2022-12-23T21:23:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সম্মেলনের দিন মফস্বলে বিএনপির ভাঙচুরের পরিকল্পনা আছে : কাদের
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ৯:২০ পিএম  আপডেট: ২৩.১২.২০২২ ৯:২৩ পিএম  (ভিজিট : ২২৮)
X


রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন শনিবার। এই দিন মফস্বলে বিএনপির ভাঙচুর-অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ক্ষেত্রে নেতাকর্মীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।

শুক্রবার বিকালে আওয়ামী লীগের সম্মেলনস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শনিবার রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করার কথা ছিল বিএনপির। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আহ্বানে রাজধানীতে এই কর্মসূচির তারিখ পরিবর্তন করা হয়েছে। তবে ঢাকার বাইরে বিএনপির এই কর্মসূচি যথারীতি চলবে।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আজকে বিএনপি জোটের নেতৃত্ব দিচ্ছে, ১০ তারিখে তারা ফেল করেছে। তারা মাথা নত করবে না। তারা মরিয়া হয়ে নেমেছে। কারণ, তারা জানে নির্বাচনে শেখ হাসিনাকে হারানো সহজ নয়। কাজেই তারা এখন আন্দোলন, জ্বালাও-পোড়াও, সন্ত্রাস এসব অপকর্ম করে সরকার হটানোর পাঁয়তারা করছে।

তিনি বলেন, আগামীকাল ঢাকায় আমাদের সম্মেলন। তাই ঢাকায় তারা তাদের কর্মসূচি পিছিয়েছে। কিন্তু আগামীকাল সারা বাংলাদেশে তাদের কিন্তু প্রোগ্রাম আছে এবং এই প্রোগ্রাম উপলক্ষে অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করতে চায় বলে আমরা শুনেছি। মফস্বলে ভাঙচুর-অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে তাদের।

মফস্বল খালি করে সব আওয়ামী লীগ নেতাকর্মীকে ঢাকায় আসতে নিষেধ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের জাতীয় সম্মেলন হবে। বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে আসবেন। কিন্তু তাই বলে আওয়ামী লীগ তার এলাকা খালি করে আসবে না। আমাদের লোকজন প্রস্তুত থাকবে। আমি আবারও বলছি, ঢাকার বাইরে যারা আছেন সম্মেলনে তো সবাই আসবেন না। যারা থাকবে তারা ১০ ডিসেম্বরের মতো সতর্ক পাহারায় থাকবে। সারা বাংলাদেশের সব জেলা, উপজেলা, ইউনিয়নে সর্বত্র সতর্ক পাহারা রাখতে হবে।

ওবায়দুল কাদের বলেন, এই শূন্যতা মনে করে তারা আঘাত হানতে পারে। কাজেই কোথাও শূন্য থাকবে না। আমাদের যারা এলাকায় থাকবেন, তারা প্রস্তুত হয়ে থাকবেন। সতর্ক পাহারায় থাকবেন। এটা আমি আজকে এই শৃঙ্খলা সমাবেশ থেকে এই বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য মিডিয়াকে অনুরোধ করছি।

সম্মেলনে নির্বাচনের দায়িত্ববোধের প্রতিফলন ঘটবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

-বাবু/এ.এস
 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy