যে কারণে আওয়ামী লীগের সম্মেলনে যাচ্ছেন না বিএনপির ৩ নেতা

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যাচ্ছেন না আমন্ত্রণ পাওয়া বিএনপির তিন নেতা। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার

2022-12-24T14:18:00+00:00
2022-12-24T14:18:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে কারণে আওয়ামী লীগের সম্মেলনে যাচ্ছেন না বিএনপির ৩ নেতা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ২:১৮ পিএম   (ভিজিট : ২৭৮)
X


ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যাচ্ছেন না আমন্ত্রণ পাওয়া বিএনপির তিন নেতা। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপির যুগপৎ গণমিছিল কর্মসূচি রয়েছে আজ। ঢাকা ছাড়া সারাদেশে এ কর্মসূচি করা হবে। আওয়ামী লীগ নির্দিষ্ট করে তিন নেতাকে আমন্ত্রণ জানিয়েছিল। তারা সবাই বিভিন্ন জেলা ও মহানগরের কর্মসূচিতে অংশ নিতে ঢাকার বাইরে রয়েছেন।

শায়রুল কবির খান জানান, চট্টগ্রাম মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা বিএনপির গণমিছিলে অংশ নিতে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সেখানে গিয়েছেন। দাওয়াত পাওয়া আরেক নেতা আব্দুল মঈন খান খুলনা মহানগর ও জেলা বিএনপির গণমিছিলে অংশ নিতে নেবেন। এছাড়া নজরুল ইসলাম খান কুমিল্লা মহানগর ও উত্তর দক্ষিণ বিএনপি মিছিলে অংশ নিতে সেখানে গেছেন।

তবে অন্য কোনো নেতা সম্মেলনে যাবেন কি না, তা তার জানা নেই বলে জানান বিএনপির মিডিয়া সেলের এ সদস্য।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy