আড়াই হাজার কোটি টাকা পুঁজি নেই বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

একদিন উত্থান আর চারদিন সূচকের পতনের মধ্য দিয়ে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। আলোচিত এই

2022-12-24T19:36:17+00:00
2022-12-24T19:36:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াই হাজার কোটি টাকা পুঁজি নেই বিনিয়োগকারীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৭:৩৬ পিএম   (ভিজিট : ১৮৭)
X

একদিন উত্থান আর চারদিন সূচকের পতনের মধ্য দিয়ে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। আলোচিত এই সপ্তাহে লেনদেন, সূচক এবং অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তাতে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি কমেছে ২ হাজার ৮৮৭ কোটি ৩২ লাখ ৮১ হাজার ৭৩৭ টাকা। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।

গত সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৭২৭ কোটি টাকা। আর শেষ দিন বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬১ হাজার ৬০ কোটি টাকা। অর্থাৎ টাকার অংকে পুঁজি কমেছে ২৬৬৭ কোটি টাকা। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ধারা দেখা গেছে।

শুক্র ও শনিবার বাদে পুঁজিবাজারে ১৮ থেকে ২২ ডিসেম্বরের সপ্তাহে মোট পাঁচ কর্মদিবসে লেনদেন হয়েছে। এর মধ্যে সপ্তাহের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কর্মদিবসে সূচক পতনের মাধ্যমে লেনদেন হয়। এর পরদিন বৃহস্পতিবার শেষ কর্মদিবসে সূচকের সামান্য উত্থান হয়েছে। তাতে বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৭টির আর অপরিবর্তিত ছিল ২১২টির।

লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৫৪ পয়েন্ট কমে ৬ হাজার ২০২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ১৩ পয়েন্ট কমে দুই হাজার ১৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয় ১ হাজার ৬৮১ কোটি ২০ লাখ ৭ হাজার ৬৫২ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ৪৫৫ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা। অর্থাৎ ৭৭৪ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ১৪৫ টাকা লেনদেন কমেছে, যা শতাংশের হিসাবে ৩১ দশমিক ৫৪ শতাংশ কম।

বাবু/এসআর






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy