আহ্ছানিয়া মিশনের দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

রাজধানীর উত্তরায় নলতা শরীফ কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের পাশাপশি এক বিশেষ সেমিনার আয়োজিত হয়েছে।

2022-12-25T16:37:15+00:00
2022-12-25T16:37:15+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আহ্ছানিয়া মিশনের দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৪:৩৭ পিএম   (ভিজিট : ২৬৬)
X


রাজধানীর উত্তরায় নলতা শরীফ কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের পাশাপশি এক বিশেষ সেমিনার আয়োজিত হয়েছে। শিক্ষাবিদ ও সুফি সাধক খানবাহাদুর আহছানউল্লার ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা অনুষদের সাবেক ডীন এবং খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের উপদেষ্টা অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্বিবিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফির সিদ্দিক।

সাবেক এ উপাচার্য বলেন, একদিকে একজন আধ্যাত্মিক মহাপুরুষ হিসেবে খানবাহাদুর আহ্ছানউল্লা যেমন সর্বজনবিদিত অন্যদিকে ব্রিটিশ-ভারতের অবিভক্ত বাংলায় মুসলিম রেনেসাঁয় তাঁর ভূমিকা অবিসংবাদিত। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে তাঁর জীবন ও কর্ম বিস্তৃত হলেও একবিংশ শতাব্দীতে তার জীবনাদর্শ আরো প্রবলভাবে প্রবাহিত। আজ থেকে দেড়শ’ বছর আগে যে আলোকবর্তিকা নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন সে আলোর পাদপ্রদীপে আজ সমগ্র বাংলা আলোকিত।  

সেমিনারে ‘নারী শিক্ষা উন্নয়নে খানবাহাদুর আহ্ছানউল্লার অবদান’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক কিপার অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর। আলোচনায় অংশগ্রহণ করেন খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক, ন্যাশনাল ওসানোগ্রফিক এ্যাণ্ড মেরিটাইম ইনস্টিটিউটের সদস্য শেখ দলিল উদ্দীন আহম্মদ, ঢাকা মহানগর শিক্ষক সমিতির সম্পাদক শেখ মোহাম্মদ প্রমুখ।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের পরিচালক আকতার মাহমুদ রানা, বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদক তানিয়া বখত ও বাংলাদেশ জাতীয় ঈমাম সমিতির যুগ্ম-সম্পাদক শাঈখ মুহাম্মদ উসমান গনী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নলতা শরীফ আহ্ছানিয়া মিশন মহিলা এতিমখানার সভাপতি ফরিদা রহমান খান।

-বাবু/এ.এস






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy