প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৫:১৯ পিএম (ভিজিট : ২৭৭)

X
ঐতিহ্যবাহী ও প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সভাপতি এবং ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ।
রোববার (২৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা জানান।
যৌথ বিবৃতিতে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও নতুন কমিটির প্রেসিডিয়াম, সম্পাদকমণ্ডলী ও সদস্যবৃন্দকেও অভিনন্দন জানিয়ে প্রত্যাশা করেন, নতুন নেতৃত্ব আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে টানা চতুর্থ-বারের মতো বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
বিবৃতিতে পরিষদের নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আওয়ামী লীগ যেমন করে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরেই বাস্তবায়িত হবে এবং এভাবে তিনি ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত করবেন।
বাবু/এসআর