ছাত্ররাজনীতির সুনামের ধারা হারিয়ে গেছে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্ররাজনীতিকে দুর্নামের ধারা থেকে বের করে

2022-12-25T18:05:49+00:00
2022-12-25T18:05:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্ররাজনীতির সুনামের ধারা হারিয়ে গেছে : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৬:০৫ পিএম   (ভিজিট : ২৮০)
X

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্ররাজনীতিকে দুর্নামের ধারা থেকে বের করে আনতে চাই। ঐতিহ্যবাহী রাজনীতির সুনামের ধারা কোথায় যেন হারিয়ে গেছে। কোথায় যেন তলিয়ে গেছে। 

রোববার (২৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ঢাকা ইউনিভার্সিটি পলিটিকাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আজকে ছাত্রনেতাদের বলবো, ছাত্ররাজনীতিকে সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে। আকর্ষণীয় করে তুলতে হলে লিডারশিপকে স্মার্ট ও আকর্ষণীয় হতে হবে। স্মার্ট মানে সুন্দর পোশাক পরা না, সাধারণ পোশাক পরেও স্মার্ট থাকা যায়। স্মার্টনেস চেতনায়, মনের ভেতর। চেতনায় থাকলে, মনে থাকলে, বাইরেও তার প্রকাশ ঘটবে। 

ছাত্রলীগের নতুন নেতৃত্বের উদ্দেশে কাদের বলেন, আমাদের নেত্রী অনেক আশা নিয়ে সাদ্দাম ও ইনানকে সেন্ট্রালে এবং ঢাকা ইউনিভার্সিটিতে শয়ন ও সৈকতকে পছন্দ করেছেন। ঢাকা সিটিতেও আমরা উত্তর-দক্ষিণে কমিটি করেছি। আমরা সিভি দেখে, সবার সবকিছু দেখে, অনেক আশা নিয়ে তোমাদের দায়িত্ব দিয়েছি।  

তিনি আরও বলেন, আমার শুধু একটাই চাওয়া, ছাত্ররাজনীতিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। ছাত্ররাজনীতিকে সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে। এটা যদি করতে পারো, তোমরা সফল। তা না হলে, সেই পুরানো বিষয়গুলো আবারও আমাদের হতাশ করবে। 

এর আগে ওবায়দুল কাদের পলিটিকাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) আয়োজনের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের হাতে বৃত্তিপ্রদান করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy