আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য চূড়ান্ত হবে আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। সেই কাউন্সিলে ৮১ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে ৪৮টি

2022-12-25T19:14:05+00:00
2022-12-25T19:16:46+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য চূড়ান্ত হবে আগামীকাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৭:১৪ পিএম  আপডেট: ২৫.১২.২০২২ ৭:১৬ পিএম  (ভিজিট : ২২৫)
X

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। সেই কাউন্সিলে ৮১ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে ৪৮টি পদের নাম ঘোষণা করা হয়। তবে সেখানে কার্যনির্বাহী সদস্য হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি।  

আগামীকাল সোমবার (২৬ ডিসেম্বর) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রথম সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় সংগঠনের কার্যনির্বাহী সদস্য পদে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে একাধিক সূত্র। আগামীকাল সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা।

কার্যনির্বাহী সদস্যদের নির্বাচিত করতে সভাপতিমণ্ডলীর সভায় নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গতকাল (শনিবার) সম্মেলনে দ্বিতীয় অধিবেশনের নতুন নেতৃত্বের নাম ঘোষণার শেষ পর্যায়ে এসব কথা বলেছিলেন। সভাপতিমণ্ডলীর সদস্যদের মতামতের ভিত্তিতে কার্যনির্বাহী সদস্যদের নাম চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

বাবু/এসআর






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy