ডেঙ্গুতে মৃত্যুশূন্য, হাসপাতালে ভর্তি ৪৯

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৭৬ জনেই রয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি

2022-12-25T20:57:47+00:00
2022-12-25T20:57:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে মৃত্যুশূন্য, হাসপাতালে ভর্তি ৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৮:৫৭ পিএম   (ভিজিট : ১৯৯)
X

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৭৬ জনেই রয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ জন। এর মধ্যে ঢাকায় ২৭ জন ও ঢাকার বাইরে ২২ জন চিকিৎসাধীন আছেন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৪৮৫ জন। তাদের মধ্যে ঢাকায় ২৭১ জন ও ঢাকার বাইরে ২১৪ জন ভর্তি রয়েছেন। 

চলতি বছরে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ২১ জন। এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ৫৬ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২২ হাজার ৯৬৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ হাজার ২৬০ জন। তাদের মধ্যে ঢাকার ৩৮ হাজার ৬১৪ জন আর ঢাকার বাইরে ২২ হাজার ৬৪৬ জন।

বাবু/এসআর





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy