২০১৪-১৮ সালের মতো নির্বাচন চায় না সরকার: তথ্যমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

দেশে ২০১৪ ও ১৮ সালের মতো নির্বাচন হোক সরকার তা চায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

2022-12-26T15:52:24+00:00
2022-12-26T15:52:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
২০১৪-১৮ সালের মতো নির্বাচন চায় না সরকার: তথ্যমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৩:৫২ পিএম   (ভিজিট : ২৯১)
X


দেশে ২০১৪ ও ১৮ সালের মতো নির্বাচন হোক সরকার তা চায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, আগামী নির্বাচন অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হোক সেটাই সরকার চায়। কিন্তু বিএনপির নির্বাচনী ভীতি দূর করা আওয়ামী লীগের দায়িত্ব না। নির্বাচনে আসা তাদের কর্তব্য।

সোমবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির আন্দোলন ও বিদেশি চাপ বিষয়ে নতুন কমিটির চ্যালেঞ্জ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ২০১৪ ও ২০১৮ সালে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আওয়ামী লীগের এক নম্বর যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বিএনপির অপরাজনীতি মোকাবিলা করাই এখন সরকারের সামনের দিনগুলোতে বড় চ্যালেঞ্জ। কিন্তু সরকার তা শক্তভাবে মোকাবিলা করতে পারবে।

এ সময় তিনি পঞ্চগড়ে বিএনপি নেতার মৃত্যু নিয়েও কথা বলেন। তিনি জানান, পুলিশের সঙ্গে সংঘর্ষের ফলে বিএনপি নেতার মৃত্যু হয়নি। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy