চীন থেকে আসা ৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

চীন থেকে বাংলাদেশে আসা চারজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা

2022-12-26T20:21:30+00:00
2022-12-26T20:44:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চীন থেকে আসা ৪ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৮:২১ পিএম  আপডেট: ২৬.১২.২০২২ ৮:৪৪ পিএম  (ভিজিট : ২৬১)
X

চীন থেকে বাংলাদেশে আসা চারজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তারা সবাই চীনা নাগরিক।


সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বিষয়টি নিশ্চিত করেছেন। 


তাহমিনা শিরিন বলেন, আজ বিকেলের ঘটনা। শাহজালাল বিমানবন্দরে তাদের করোনা শনাক্ত হলে নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে, তবে এখনও আমরা হাতে পাইনি।


নমুনা পরীক্ষা করতে সময় লাগবে জানিয়ে তিনি বলেন, পরীক্ষার ফল স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়ে দেওয়া হবে।


বাবু/এসআর







Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy