সন্ধ্যায় ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় মিন্টুরোডে

2022-12-27T16:18:11+00:00
2022-12-27T16:18:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সন্ধ্যায় ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৪:১৮ পিএম   (ভিজিট : ২৩৬)
X

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় মিন্টুরোডে অবস্থিত ডিএমপি কার্যালয়ে যাবেন বিএনপির নেতারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা ৬টায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, আগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার) ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া গণমিছিল শুরু হবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এরপর কাকরাইল মোড়, শান্তিনগর-মালিবাগ-মৌচাক-মগবাজার হয়ে বাংলামোটর গিয়ে শেষ হবে। ওইদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গণমিছিল হবে।

তিনি আরও জানান, এ বিষয়ে অবহিত করতে আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল। ইতোমধ্যে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy