জবিতে ভর্তির সপ্তম মেধাতালিকা প্রকাশ, আসন ফাঁকা ২০%

তানজিল আহম্মেদ, জবি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির সপ্তম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

2022-12-27T18:06:47+00:00
2022-12-27T18:08:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জবিতে ভর্তির সপ্তম মেধাতালিকা প্রকাশ, আসন ফাঁকা ২০%
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৬:০৬ পিএম  আপডেট: ২৭.১২.২০২২ ৬:০৮ পিএম  (ভিজিট : ২৫৪)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির সপ্তম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য ইউনিটে মোট ৫৪৩টি ফাঁকা আসনের বিপরীতে মনোনীত বিষয় পেয়েছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর ও আইটি সেল সূত্রে এসব তথ্য জানা যায়।

রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ ফেব্রুয়ারির মধ্যে সপ্তম মেধাতালিকার ভর্তি ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। ৫ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত মনোনীত বিভাগে কাগজপত্র জমা দেয়া যাবে এবং ৬ ফেব্রুয়ারি ডিন অফিসে স্বয়ংক্রিয় মাইগ্রেশন বন্ধের আবেদন করা যাবে।

আইটি সেলের প্রকাশিত তালিকা থেকে জানা যায়, বিজ্ঞানে (এ ইউনিট) ৪ হাজার ১৫০ মেধাক্রম থেকে ৪ হাজার ৫৩২ পর্যন্ত, মানবিকে (বি ইউনিট) ১ হাজার ৭৭৫ থেকে ১ হাজার ৮৭৮ মেধাক্রম পর্যন্ত এবং বাণিজ্য (সি ইউনিট) ১ হাজার ১৫২ থেকে ১ হাজার ২৪৬ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীরা মনোনয়ন পেয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন ২ হাজার ৭৬৫টি। মেরিট তালিকা অনুযায়ী, ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে আসন খালি ছিল ৪৩৩টি। এর আগে ষষ্ঠ মেধা তালিকিায় এ ইউনিটে ৩৭১৮ থেকে ৪১৫০ মেধাতালিকা পর্যন্ত বিষয়ের জন্য মনোনীত হয়। এ ছাড়া ‘বি’ (মানবিক) ইউনিটে আসন খালি ছিল ১২৪টি। এই ইউনিটে বিষয় পেয়েছেন ১৫৫১ থেকে ১৭৭৪ পর্যন্ত মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা। ‘সি’ (বাণিজ্য) ইউনিটে ৬৪টি সিট ফাঁকা থাকায় ১১২৬ থেকে ১১৯২ পর্যন্ত মেধাতালিকার শিক্ষার্থীরা বিষয়ের জন্য মনোনীত হন।

‘এ’ ইউনিটের জন্য ১৩টি বিভাগে আসনসংখ্যা ৮২৫, ‘বি’ ইউনিটে ১৭ বিভাগে ১ হাজার ২৭০টি আসন রয়েছে৷ ‘সি’ ইউনিটের চারটি বিভাগের আসনসংখ্যা ৫২০টি। এ ছাড়া সংগীত, চারুকলা ও নাট্যকলা বিভাগে ৪০টি করে এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ৩০টি আসন রয়েছে। উল্লেখ্য, এখনো ফাঁকা রয়েছে ১৯.৬৩ শতাংশ (প্রায় ২০ শতাংশ) আসন।

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy