রিজভীসহ ১৩ বিএনপি নেতার জামিন শুনানি ১ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের হওয়া মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের

2022-12-28T18:47:31+00:00
2022-12-28T18:47:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রিজভীসহ ১৩ বিএনপি নেতার জামিন শুনানি ১ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৬:৪৭ পিএম   (ভিজিট : ২৪৪)
X

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের হওয়া মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের ১৩ নেতার জামিন শুনানির জন্য আগামী ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে তাদের জামিন আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন শুনানির জন্য আদালত নতুন এ দিন ধার্য করেন বলে জানিয়েছেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ।

গত (৭ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে অনেক ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ।

অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন পল্টন থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়। আসামিদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সাবেক এমপি সেলিম রেজাও হাবিব রয়েছেন।

বাবু/জেএম





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy