মহিলা জজ অ্যাসোসিয়েশনের সভাপতি হোসনে আরা, মহাসচিব আবেদা সুলতানা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের ২০২৩ মেয়াদের কার্যকরী কমিটির সভাপতি হয়েছেন সিনিয়র জেলা জজ সৈয়দা হোসনে আরা। আর মহাসচিব

2022-12-29T17:57:56+00:00
2022-12-29T17:57:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মহিলা জজ অ্যাসোসিয়েশনের সভাপতি হোসনে আরা, মহাসচিব আবেদা সুলতানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৫:৫৭ পিএম   (ভিজিট : ৩২৪)
X

বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের ২০২৩ মেয়াদের কার্যকরী কমিটির সভাপতি হয়েছেন সিনিয়র জেলা জজ সৈয়দা হোসনে আরা। আর মহাসচিব হয়েছেন অতিরিক্ত জেলা জজ আবেদা সুলতানা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শাম্মী হাসিনা পারভীন ইলা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রাজধানীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের ৩২তম বার্ষিক সম্মেলনে ২০২৩ মেয়াদের ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। সম্মেলন শেষে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের পরামর্শক্রমে নতুন কমিটি গঠিত হয়।   

বাবু/এসআর    






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy