সড়কে বিএনপির হাজারও নেতাকর্মী, বন্ধ হয়ে গেছে যান চলাচল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পূর্বঘোষিত কর্মসূচি গণমিছিলে অংশ নিতে নাইটিঙ্গেল মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন বিএনপির হাজারও নেতাকর্মী।

2022-12-30T14:53:28+00:00
2022-12-30T14:53:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সড়কে বিএনপির হাজারও নেতাকর্মী, বন্ধ হয়ে গেছে যান চলাচল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ২:৫৩ পিএম   (ভিজিট : ২২২)
X

পূর্বঘোষিত কর্মসূচি গণমিছিলে অংশ নিতে নাইটিঙ্গেল মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন বিএনপির হাজারও নেতাকর্মী। তাদের অবস্থানের কারণে এসব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

গণমিছিল অস্থায়ী মঞ্চে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান।  

এদিকে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীর মগবাজার মোড় থেকে পুরান পল্টন পর্যন্ত জায়গায় জায়গায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা। এ সময় পুলিশের এপিসি গাড়িকেও টহল দিতে দেখা গেছে এসব এলাকায়। 

বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy