রাজধানীর মৌচাকে জামায়াত-পুলিশ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর মৌচাকে পুলিশের সাথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ (শুক্রবার) দুপুর ২টার দিকে মগবাজার থেকে জামায়াতের একটি

2022-12-30T15:23:41+00:00
2022-12-30T15:23:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীর মৌচাকে জামায়াত-পুলিশ সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৩:২৩ পিএম   (ভিজিট : ২৮৭)
X

রাজধানীর মৌচাকে পুলিশের সাথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ (শুক্রবার) দুপুর ২টার দিকে মগবাজার থেকে জামায়াতের একটি মিছিল বের হয়। মিছিলটি মৌচাক মোড়ে পৌঁছালে পুলিশের বাধায় কিছুটা পিছু হটে। পরে তারা মালিবাগের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে। 

এ সময় পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

জামায়াতে ইসলামীর আজ ঢাকাতে কোনো মিছিলের অনুমতি নেই বলে দুপুরে পল্টনে জানিয়েছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) এ কে এম হাফিজ আক্তার। 

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy