গাজীপুরে উৎসবমুখর পরিবেশে পুস্তক উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

করোনা মহামারীর কারণে দুই বছর বন্ধু থাকার পর এবার ২০২৩ শিক্ষাবর্ষে উৎসবমুখর পরিবেশে পুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের

2023-01-01T18:25:16+00:00
2023-01-01T18:25:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজীপুরে উৎসবমুখর পরিবেশে পুস্তক উৎসব অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ জানুয়ারি, ২০২৩, ৬:২৫ পিএম   (ভিজিট : ১৫৪)
X

করোনা মহামারীর কারণে দুই বছর বন্ধু থাকার পর এবার ২০২৩ শিক্ষাবর্ষে উৎসবমুখর পরিবেশে পুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক বিতরণের উৎসবের অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো পুস্তক উৎসব।

রবিবার সকাল থেকেই নতুন বইয়ের ঘ্রাণ নিতে দলে দলে শিক্ষার্থী আসতে শুরু করেন বিদ্যালয় মাঠে। তাদের কোলাহল আর উদ্দীপনা অনুষ্ঠানস্থলে ভিন্ন মাত্রা যোগ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। সকাল ১১টায় শুরু হয় পুস্তক উৎসবের আনুষ্ঠানিকতা। প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা উৎসবমুখর পরিবেশে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। 

পরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেন, অধিকাংশ বই আমরা পেয়ে গেছি, যেটুকু বাকি আছে আগামী দুই সপ্তাহের মধ্যে সবাই পেয়ে যাবে। আজকে সকল শিক্ষার্থী প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে বই পেয়েছে। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ ছিল ১ তারিখে বই উৎসব করতে পারবো কিনা, একটা সময় মাঝখানে বিদ্যুতের সমস্যা ছিল ও কাগজের সংকট ছিল, তারপরে সকলের একটা সমন্বিত প্রয়াসে এই কাজটা আমরা করতে পেরেছি, এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো: কামাল হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান প্রমুখ। 

বাবু/এসআর






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy