অসহযোগ আন্দোলনে জনমত গড়তে ইবি ইউট্যাবের লিফলেট বিতরণ

ইবি প্রতিনিধি

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরণ

2023-12-26T15:34:36+00:00
2023-12-26T15:34:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অসহযোগ আন্দোলনে জনমত গড়তে ইবি ইউট্যাবের লিফলেট বিতরণ
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৩:৩৪ পিএম   (ভিজিট : ২৯৭)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপির নির্বাচন বর্জন  ও অসহযোগ আন্দোলনে জনমত গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি করেছে বিএনপি পন্থী শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। বুধবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্নস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

লিফলেটের মাধ্যমে, আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেকে ডামী নির্বাচন অখ্যায়িত করে এটি বর্জন, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তারা তাদের দায়িত্ব পালনে বিরত থাকা, সরকারকে ট্যাক্স ও খাজনা বিল প্রদানে বিরত থাকা, ব্যাংকের মাধ্যমে লেনদেন না করা এবং বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলার হাজিরা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে ইউট্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ড. মতিনুর রহমান বলেন, এবারের নির্বাচন ডামি নির্বাচন।  এ নির্বাচনের সাথে অসহযোগ আন্দোলনে শরীক হওয়ার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy