তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন জুকারবার্গ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফেসবুক তথা মেটার কর্ণধার মার্ক জুকারবার্গ তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন। নতুন বছরের শুরুতে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে ছবি

2023-01-02T11:55:29+00:00
2023-01-02T11:55:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন জুকারবার্গ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩, ১১:৫৫ এএম   (ভিজিট : ১৬৭)
X


ফেসবুক তথা মেটার কর্ণধার মার্ক জুকারবার্গ তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন। নতুন বছরের শুরুতে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

জুকারবার্গ জানান, শুভ নববর্ষ। ২০২৩ সালেই সকল অভিযান ও ভালবাসা পেতে চলেছি।

ছবিতে তাকে কালো স্যুট পরে থাকতে দেখা গেছে। তার স্ত্রী প্রিসসিলা চ্যানকে দেখা যাচ্ছে সাদা পোশাকে।

গত সেপ্টেম্বরেই সকলকে সুখবর শুনিয়েছিলেন জুকারবার্গ। তিনি জানিয়েছিলেন, ম্যাক্স ও আগস্টের পর তার ও প্রিসসিলার তৃতীয় কন্যাসন্তান ভূমিষ্ঠ হবে ২০২৩ সালে। সেই সঙ্গে একটি ছবিও শেয়ার করেছিলেন তিনি। ছবিতে দম্পতিকে হাসিমুখে দেখা গিয়েছিল। 

জুকারবার্গ লিখেছিলেন, অনেক ভালবাসা। আনন্দের সঙ্গে সকলকে জানাচ্ছি ম্যাক্স ও আগস্ট আগামী বছর নতুন এক বোন পেতে চলেছে। 

উল্লেখ্য, ২০১৫ ও ২০১৬ সালে জন্মেছিল জুকারবার্গের দুই মেয়ে ম্যাক্স ও আগস্ট। এবার তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy