ঢাবির কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের উদ্যোগে ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’ শুরু হয়েছে। সোমবার (২ জানুয়ারি) চারুকলা অনুষদের

2023-01-02T20:42:36+00:00
2023-01-02T20:42:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাবির কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩, ৮:৪২ পিএম   (ভিজিট : ১৬৩)
X

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের উদ্যোগে ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’ শুরু হয়েছে। সোমবার (২ জানুয়ারি) চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ছয় দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, কারুশিল্প হলো শিল্পকলার ইতিহাসে শিল্পচর্চার একটি প্রাচীনতম ধারা। শিল্পাচার্য জয়নুল আবেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে ইউরোপীয় শিল্পধারার সঙ্গে বাঙালি সংস্কৃতি, শিল্পধারা ও ঐতিহ্যের এক অসাধারণ সমন্বয় ঘটিয়েছেন। এর ফলে আমাদের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রে শিল্পের ছোঁয়া ও নান্দনিকতার উপস্থাপন দিন দিন বৃদ্ধি পেয়েছে।

এই শিল্পকর্ম চর্চার মাধ্যমে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা দেশের শিল্পজগৎকে সমৃদ্ধ করেছেন উল্লেখ করে সমাজকে আরও সংস্কৃতিমনা ও পরিশীলিত করতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

বাবু/জেএম 






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy