বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৮১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১

2023-01-03T09:54:53+00:00
2023-01-03T10:26:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৯:৫৪ এএম  আপডেট: ০৩.০১.২০২৩ ১০:২৬ এএম  (ভিজিট : ১৬১)
X


বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৮১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৩২৮। সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৫৩ জন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে করোনাভাইরাস হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে, সোমবার প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৩৮ হাজার ৮৪ জন। অন্যদিকে মারা গিয়েছিলেন ৫৫৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৪৫৮ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২৬৪ জন এবং মারা গেছেন ২০৮ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৭৫ জন এবং মারা গেছেন ৩৭ জন। ভারতে আক্রান্ত হয়েছেন ১৯১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫৬ জন এবং মারা গেছেন ২৯ জন। চীনে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৩৩ জন এবং মারা গেছেন ৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ২৭৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৯৯ হাজার ১৫ জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৭৬ লাখ ৪ হাজার ৭৬৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy