দ্বিতীয় শীর্ষ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করলেন কিম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সেনা কর্মকর্তা পাক জং চোনকে বরখাস্ত করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন।দেশটির রাষ্ট্রীয়

2023-01-03T11:18:13+00:00
2023-01-03T11:18:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দ্বিতীয় শীর্ষ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করলেন কিম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ১১:১৮ এএম   (ভিজিট : ১৮৪)
X


উত্তর কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সেনা কর্মকর্তা পাক জং চোনকে বরখাস্ত করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ পাক জং চোনকে বরখাস্ত করার খবর জানিয়েছে। খবর রয়টার্সের।

পাক জং চোন উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান এবং দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ছিলেন।

গত সপ্তাহে কেন্দ্রীয় কমিটির বার্ষিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে রোববার জানায় কেসিএনএ। পাকের স্থলাভিষিক্ত হয়েছেন রি ইয়ং গিল।

পাক জং চোনকে সরিয়ে দেওয়া কারণ জানানো হয়নি। তবে পিয়ংইয়ং নিয়মিত তার নেতৃত্বের পুনর্গঠন করে এবং বছর শেষের বার্ষিক সভায় কর্মীদের রদবদল এবং প্রধান নীতিগত সিদ্ধান্তের ঘোষণা আসে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়, সভা চলাকালে পাক জং চোন মঞ্চের সামনের সারিতে মাথা নিচু করে বসে আছেন। ওই সময়ে অন্য সদস্যরা কর্মীদের ইস্যুতে ভোট দেওয়ার জন্য তাদের হাত তুলেছেন। তার আসনটি পরে খালি দেখা যায়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy