বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাবি শিক্ষক সমিতির পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

দায়িত্ব গ্রহণের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক

2023-01-03T19:15:05+00:00
2023-01-03T19:15:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাবি শিক্ষক সমিতির পুষ্পস্তবক অর্পণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৭:১৫ পিএম   (ভিজিট : ১৬৮)
X

দায়িত্ব গ্রহণের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নব নির্বাচিত কার্যকর পরিষদের সদস্যরা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. এ কে এম খাদেমুল হকসহ সমিতির সদস্যরা।

এছাড়াও তাদের সঙ্গে নীল দল, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুর রহিম এবং নীল দল থেকে পরাজিত প্রার্থী অধ্যাপক ড. লাফিফা জামাল। তবে উপস্থিত ছিলেন না সাদা দল থেকে একমাত্র নির্বাচিত সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান।

বাবু/এসআর






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy