জবি কাউন্সিলিং সেন্টারের বর্ষপূর্তি, সেবা নিয়ে সুস্থ ৮৫%

তানজিল আহম্মেদ, জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যায়ল (জবি) কাউন্সিলিং সেন্টারের প্রথম বর্ষপূর্তি পালন করা হচ্ছে আজ বুধবার (৪ জানুয়ারি)। এ এক বছরে ৫০০

2023-01-04T16:22:03+00:00
2023-01-04T16:24:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জবি কাউন্সিলিং সেন্টারের বর্ষপূর্তি, সেবা নিয়ে সুস্থ ৮৫%
তানজিল আহম্মেদ, জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৪:২২ পিএম  আপডেট: ০৪.০১.২০২৩ ৪:২৪ পিএম  (ভিজিট : ১৫১)
X


জগন্নাথ বিশ্ববিদ্যায়ল (জবি) কাউন্সিলিং সেন্টারের প্রথম বর্ষপূর্তি পালন করা হচ্ছে আজ বুধবার (৪ জানুয়ারি)। এ এক বছরে ৫০০ এর বেশি শিক্ষার্থী  বিভিন্ন ধরনের মানসিক সমস্যা বিষয়ে সেবা নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যায়ল কাউন্সিলিং সেন্টার থেকে। তাদের মধ্যে সেবা নিয়ে ৮৫ ভাগ শিক্ষার্থী সুস্থ আছেন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যায়ল কাউন্সিলিং সেন্টারের পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. নুর মোহাম্মদ।

এদিন জগন্নাথ বিশ্ববিদ্যায়ল কাউন্সিলিং সেন্টার এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ক্যাম্পাসে একটি আনন্দ র‍্যালিরও আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যায়ল কাউন্সিলিং সেন্টার। র‍্যালিটি শহীদ মিনার চত্বর থেকে শুরু করে পুরো ক্যাম্পাসে প্রদক্ষিন, পরে ভাষা শহীদ রফিক ভবনের নিচে কাউন্সিলিং সেন্টারের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

এদিকে র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক,  বিশেষ অতিথি হিসেবে, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, কাউন্সেলিং সেন্টার পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. নূর মোহাম্মাদসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় জবি কাউন্সিলিং সেন্টার পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. নুর মোহাম্মদ বলেন, আমরা ছাত্র-ছাত্রীদের সন্তোষজনক সাড়া পাচ্ছি। এই এক বছরে ৫০০ এর উপরে কাউন্সিলিং সেন্টারে সেবা নিতে এসেছে। এর মধ্যে ৫০% এসেছে যারা  হতাশাগ্রস্ত, ২৩% এসেছে উদ্ধিগ্নগ্রস্ত, প্রেমের সমস্যায় এসেছে ১৮% শিক্ষার্থী। এদের মধ্যে  ৮৫% শিক্ষার্থী তারা সেবা নেওয়ার পর সুস্থ স্বাভাবিক আছেন।

কাউন্সিলিং সেন্টারের কার্যকারীতা সম্পর্কে জানতে চাইলে  তিনি বলেন,  ৮৫% শিক্ষার্থী মন করেন এটি খুবই কার্যকরী। উল্লেখ্য, ২০২২ সালের ৪ জানুয়ারি যাত্রাশুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যায়ল কাউন্সিলিং সেন্টার।

-বাবু/এ.এস






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy