প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩, ৭:১০ পিএম (ভিজিট : ১৫০)
X
বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা ২০ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় তাকে আগামী ১৬ জানুয়ারি আদালতে হাজির করতে পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন। ওইদিন মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।