দিল্লিতে তাপমাত্রা নামল ১ দশমিক ৮ ডিগ্রিতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তীব্র শীত জেঁকে বসেছে ভারতের রাজধানীতে। শুক্রবার দিল্লিতে তাপমাত্রা নেমে ১ দশমিক ৮ ডিগ্রিতে দাঁড়িয়েছে। এর আগে, বৃহস্পতিবার

2023-01-06T19:24:32+00:00
2023-01-06T19:24:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দিল্লিতে তাপমাত্রা নামল ১ দশমিক ৮ ডিগ্রিতে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩, ৭:২৪ পিএম   (ভিজিট : ১৪২)
X

তীব্র শীত জেঁকে বসেছে ভারতের রাজধানীতে। শুক্রবার দিল্লিতে তাপমাত্রা নেমে ১ দশমিক ৮ ডিগ্রিতে দাঁড়িয়েছে। এর আগে, বৃহস্পতিবার মৌসুমের ‘শীতলতম দিন’ দেখে দিল্লি। 

রাজধানী শহরের সফদরজং এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারও তাই। এদিকে উজওয়ায় ২ দশমিক ৩ ডিগ্রি ও দিল্লি রিজ ও লোদি রোড এলাকায় তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। স্বাভাবিকের চেয়ে যা প্রায় ৪ ডিগ্রি কম।

নতুন বছরের শুরু থেকেই তীব্র শীত পড়েছে দিল্লিতে। এতে দেশটির আবহাওয়া অধিদপ্তর দিল্লি ও তার আশপাশের এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন অরেঞ্জ অ্যালার্ট জারি করে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিদ্যুতের চাহিদা পৌঁছেছিল ৫ হাজার ২৪৭ মেগাওয়াটে। যা গত দু’টি শীতের মৌসুমে কখনো দেখা যায়নি। এর আগে ২০২০ সালের শীতের মৌসুমে এক দিনে বিদ্যুতের চাহিদা ৫ হাজার ৩৪৩ মেগাওয়াটে পৌঁছেছিল।

বাবু/জেএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy