বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের আধুনিক সেবা

নিজস্ব প্রতিবেদক

কর্পোরেট

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়ার স্টল উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ

2023-01-06T21:19:15+00:00
2023-01-06T21:19:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের আধুনিক সেবা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩, ৯:১৯ পিএম   (ভিজিট : ২৪০)
X


ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়ার স্টল উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা বুধবার (৪ জানুয়ারি ২০২৩) ফিতা কেটে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) পূর্বাচলে ইসলামী ব্যাংকের ৬৭ নম্বর স্টল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রতি বছরের ন্যায় এবারও আধুনিক ব্যাংকিং সেবাসহ বাণিজ্য মেলায় আগত ক্রেতা-দর্শনাথী, গ্রাহক ও ব্যবসায়ীদের তথ্যসেবা প্রদান করছে এই স্টল। ব্যাংকের স্টলে রয়েছে অটোমেডেট চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে সরকারি রাজস্ব ভ্যাট, ট্যাক্স ও বিভিন্ন ফি জমাদানের ব্যবস্থা। ব্যবসায়ীরা তাদের প্রতিদিনের লেনদেনের ভ্যাট-ট্যাক্সসহ অন্যান্য ফি এই স্টলে নিয়মিত জমা দিতে পারছেন।

দেশব্যাপী ইসলামী ব্যাংকের সব শাখায় হিসাব খোলার ফরম পূরণ, নগদ জমা, সিআরএম-এটিএম থেকে টাকা উত্তোলন ও জমাসহ বিভিন্ন ব্যাংকিং সেবা পাওয়া যাচ্ছে। এছাড়া ডিজিটাল ব্যাংকিং অ্যাপ সেলফিন, এমক্যাশ, এজেন্ট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিংসহ আমানত ও বিনিয়োগ সংক্রান্ত তথ্য জানা যাচ্ছে। সার্বিক সহায়তা করছেন ব্যাংকের কর্মকর্তারা।

মেলার ভেতরে দিগন্তছোঁয়া হলরুমের প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছে এটিএম-সিআরএম বুথ। এই বুথ থেকে অ্যাকাউন্টধারীরা এটিএম কার্ড দিয়ে টাকা তুলে প্রয়োজনীয় কেনাকাটা করতে পারছেন। এছাড়া সিআরএম এবং আইডিএম এর মাধ্যমে বিক্রেতারাও যেকোনো সময় নিজেদের টাকা জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। ইতিমধ্যে দর্শনার্থীদের ভিড় ও বেচাকেনায় জমজমাট হয়ে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০২৩।

ইসলামী ব্যাংক ২০১২ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দৃষ্টিনন্দন স্থাপনার মাধ্যমে ক্রেতা দর্শনার্থীদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে। আর্থিক অন্তর্ভুক্তির কার্যক্রম বাড়ানো এবং মানুষকে ব্যাংকিং সম্পর্কে সঠিক ধারণা দিতে প্রতিবছর মেলায় অংশগ্রহণ করে ইসলামী ব্যাংক।

-বাবু/এ.এস






Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy