বন্যার ক্ষতি মোকাবিলায় প্রয়োজন ১৬ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তান গত বছর যে বন্যার মুখে পড়েছিল সেটাকে বলা হচ্ছিল দেশটির সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা। পাকিস্তানের এক-তৃতীয়াংশ

2023-01-07T10:36:34+00:00
2023-01-07T10:36:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বন্যার ক্ষতি মোকাবিলায় প্রয়োজন ১৬ বিলিয়ন ডলার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ১০:৩৬ এএম   (ভিজিট : ১৪৫)
X

পাকিস্তান গত বছর যে বন্যার মুখে পড়েছিল সেটাকে বলা হচ্ছিল দেশটির সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা। পাকিস্তানের এক-তৃতীয়াংশ এ বন্যায় জলমগ্ন হয়।বিধ্বংসী ওই বন্যার ক্ষয়-ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও ভালোভাবে প্রতিরোধের জন্য পাকিস্তানের ১৬ বিলিয়ন ডলারেরও বেশি  অর্থের প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। 

এই বিশাল চাহিদা মেটাতে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী সপ্তাহে জেনেভায় একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবেন। 

এক দিনের এ অনুষ্ঠানে বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানসহ অনেকগুলো দেশের উচ্চ-পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত হবেন, তবে তাদের  নাম জানা যায়নি। পাকিস্তানের ওই বন্যায় ১ হাজার ৭০০ জনেরও বেশি লোকের প্রাণহানী হয় এবং ৩০ কোটি লোক ক্ষতিগ্রস্ত হন।

পাকিস্তানে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি নট অস্টবি সাংবাদিকদের বলেন, বন্যার ক্ষয়-ক্ষতি মোকাবিলার জন্য ১৬.৩ বিলিয়ন ডলার প্রয়োজন।

বাবু/জেএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy