২০২২ সালে রেকর্ড পরিমাণ বেড়েছে খাদ্যের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গত বছরের ডিসেম্বরে টানা নবমবারের মতো বিশ্বে কমেছে খাদ্য শস্যের দাম। তারপরও ২০২২ সালে বিশ্বে ২০২১ সালের তুলনায়

2023-01-07T13:15:34+00:00
2023-01-07T13:15:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
২০২২ সালে রেকর্ড পরিমাণ বেড়েছে খাদ্যের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ১:১৫ পিএম   (ভিজিট : ১৭৮)
X

গত বছরের ডিসেম্বরে টানা নবমবারের মতো বিশ্বে কমেছে খাদ্য শস্যের দাম। তারপরও ২০২২ সালে বিশ্বে ২০২১ সালের তুলনায় খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৪ শতাংশ।
জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা এ তথ্য জানিয়েছে।

শুক্রবার ‘ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও)’ দেওয়া তথ্য মতে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ১৪.৩ শতাংশ খাদ্যের দাম বেড়েছে। ১৯৯০ সালের পর যা সর্বোচ্চ খাদ্যপণের দাম বৃদ্ধির রেকর্ড। বিশ্ব খাদ্য সংস্থার দেওয়া তথ্য মতে গত ডিসেম্বরে বিশ্বে ভোজ্য তেল ও মাংসের মতো পণ্যের দাম কিছুটা কমেছে। তবে চিনি ও দুগ্ধ জাতীয় খাবারের দাম কিছুটা বেড়েছে।

রাশিয়ার ইউক্রেনে বিশেষ সেনা অভিযানের পর থেকে বিশ্ববাজারে তরতর করে বাড়তে থাকে খাদ্যপণের দাম। 

সূত্র: রয়টার্স

বাবু/জেএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy