অ্যামাজন উজাড়ে বলসোনারোর রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বের সর্ববৃহৎ রেইনফরেস্ট অ্যামাজন উজাড়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো ছিলেন সিদ্ধহস্ত। বনের বদলে তিনি ওইসব এলাকায় শিল্প

2023-01-07T13:39:55+00:00
2023-01-07T13:39:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অ্যামাজন উজাড়ে বলসোনারোর রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ১:৩৯ পিএম   (ভিজিট : ১৬৯)
X

বিশ্বের সর্ববৃহৎ রেইনফরেস্ট অ্যামাজন উজাড়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো ছিলেন সিদ্ধহস্ত। বনের বদলে তিনি ওইসব এলাকায় শিল্প বিস্তারেই বেশি মনোযোগী ছিলেন। এমনকি পশুপালনের মতো কাজেও তিনি অ্যামাজন উজাড়ের অনুমতি দিয়েছিলেন।

বন নিধনে এক রেকর্ড গড়েই ক্ষমতা ছেড়েছেন জেইর বলসোনারো। হিসেব বলছে ২০২২ সালে ডিসেম্বরে তার আগের বছরের একই সময়ের তুলনায় অ্যামাজন উজাড় হওয়ার পরিমাণ বেড়েছে ১৫০ শতাংশ।

পর্যবেক্ষণ স্যালেলাইট থেকে পাওয়া তথ্য বলছে, ডিসেম্বরে ২৮৪.৪ বর্গ কিলোমিটার বন উজাড় হয়েছে অ্যামাজন অঞ্চলে। ২০২১ সালে সেই বন উজাড় হয়েছিল ৮৭.২বর্গ কিলোমিটার। সে হিসেবে ২০২২ সালে ১৫০ শতাংশ বেড়েছে বন উজাড়ের হার। 

২০২৩ সালের জানুয়ারি মাসে ব্রাজিলের ক্ষমতা নিয়েছেন বামপন্থী নেতা লুইস ইনাসিও লুলা ডি সিলভা। বলসোনারোর আমলে তার আগের এক দশকের তুলনায় ৭৫.৫ শতাংশ বেশি বন উজাড় হয়েছে অ্যামাজন এলাকায়।

সূত্র: আল জাজিরা

বাবু/জেএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy