নৌকায় চেপে ইন্দোনেশিয়ায় পৌঁছাল ১৮৫ রোহিঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

১৮৫ জন রোহিঙ্গা শরণার্থীকে নিয়ে একটি নৌকা ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে পৌঁছেছে। রোববার রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী নৌকাটি আচেহ

2023-01-08T23:11:16+00:00
2023-01-08T23:11:16+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
নৌকায় চেপে ইন্দোনেশিয়ায় পৌঁছাল ১৮৫ রোহিঙ্গা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ জানুয়ারি, ২০২৩, ১১:১১ পিএম   (ভিজিট : ১৬৪)
X

১৮৫ জন রোহিঙ্গা শরণার্থীকে নিয়ে একটি নৌকা ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে পৌঁছেছে। রোববার রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী নৌকাটি আচেহ উপকূলে পৌঁছায় বলে দেশটির স্থানীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন।


তারা বলেছেন, গত বছরের শেষের দিকেও বাংলাদেশের শরণার্থী শিবির থেকে শত শত রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় পালিয়ে এসেছিলেন।


রোববার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে আচেহ উপকূলে পৌঁছায় রোহিঙ্গাদের বহনকারী নৌকাটি। তাদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু। ওই অঞ্চলের দুর্যোগ সংস্থার প্রধান রিদওয়ান জামিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।


রিদওয়ানের শেয়ার করা ছবিতে দেখা যায়, শরণার্থীরা দল বেঁধে বসে আছেন। কেউ কেউ বালুর উপর শুয়ে আছেন। গত কয়েক মাসে শত শত রোহিঙ্গা আচেহ পৌঁছেছেন, যার মধ্যে ডিসেম্বরের শেষ দিকে ১৭৪ জনকে নিয়ে উপকূলে ভেসে যাওয়া একটি নৌকাও রয়েছে।


জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, রোহিঙ্গাদের জন্য এক দশকের মধ্যে ২০২২ সালটি সমুদ্রে সবচেয়ে যন্ত্রণাদায়ক বছর বলে মনে করা হচ্ছে।


বাবু/এসআর







Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy