মস্কোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে তেহরানের: রাইসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, মস্কোর সঙ্গে তেহরানের সম্পর্ক কৌশলগত। রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে ইরানের।তেহরানে

2023-01-09T10:25:54+00:00
2023-01-09T10:25:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মস্কোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে তেহরানের: রাইসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ১০:২৫ এএম   (ভিজিট : ১৯০)
X


ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, মস্কোর সঙ্গে তেহরানের সম্পর্ক কৌশলগত। রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে ইরানের।

তেহরানে রাশিয়ার নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে ইব্রাহিম রাইসি রোববার এ কথা বলেন। খবর তাসনিম নিউজের।

এ সময় রাইসি বলেন, দুই দেশের মধ্যে বহুক্ষেত্র পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে।

তেহরান ও মস্কোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট রাইসি ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

প্রেসিডেন্টের তথ্য বিভাগ জানিয়েছে, ইব্রাহিম রাইসি রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেক্সি দেদভের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে তেহরান-মস্কো সম্পর্ককে কৌশলগত বলে উল্লেখ করেছেন।

রুশ রাষ্ট্রদূত দেদভও বলেছেন, মস্কো-তেহরান সর্বাত্মক অর্থনৈতিক সহযোগিতা উন্নয়ন হবে তার কর্মপরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।

তিনি আরও বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত অর্থনৈতিক সহযোগিতার কারণে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা নীতি ব্যর্থ হয়ে গেছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy