এনসিসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

কর্পোরেট

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতের জন্য ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এনসিসি ব্যাংক

2023-01-09T10:43:27+00:00
2023-01-09T10:43:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এনসিসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ১০:৪৩ এএম   (ভিজিট : ২০০)
X


দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতের জন্য ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এনসিসি ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়েছে। 

রোববার (৮ জানুয়ারি) এই চুক্তি হয়। এই চুক্তির আওতায় এনসিসি ব্যাংক ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষীদের সর্বোচ্চ ৪ শতাংশ হারে কৃষি ঋণ বিতরণ করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম করফারেন্স রুমে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন। এ সময় ডেপুটি গর্ভনর এ. কে. এম. সাজেদুর রহমান খানসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy