৯০ শতাংশ লোক করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীনের ৯ কোটি ৯৪ লাখ লোকসংখ্যার প্রদেশ হেনানের প্রায় ৯০ শতাংশ লোক করোনায় আক্রান্ত হয়েছে। এটি চীনের তৃতীয়

2023-01-09T17:53:04+00:00
2023-01-09T17:53:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চীনের তৃতীয় জনবহুল প্রদেশ
৯০ শতাংশ লোক করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ৫:৫৩ পিএম   (ভিজিট : ১৬১)
X

চীনের ৯ কোটি ৯৪ লাখ লোকসংখ্যার প্রদেশ হেনানের প্রায় ৯০ শতাংশ লোক করোনায় আক্রান্ত হয়েছে। এটি চীনের তৃতীয় জনবহুল প্রদেশ। হেনানের স্বাস্থ্য কমিশনের বরাতে এ খবর জানিয়েছে এএফপি ও দ্য গার্ডিয়ান।

হেনানের স্বাস্থ্য কমিশনের পরিচালক কান কুয়াঙচেঙ সংবাদ সম্মেলনে বলেছেন, জানুয়ারি ৬ তারিখ পর্যন্ত প্রদেশের কোভিড আক্রান্তের হার ছিল ৮৯.০ শতাংশ। ৯ কোটি ৯৪ লাখের মধ্যে ৮ কোটি ৮৫ লাখই করোনায় আক্রান্ত।

করোনার বিরুদ্ধে 'শূন্য নীতি' ঘোষণা নিয়ে ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদের মুখে শক্ত অবস্থান থেকে সরে আসে চীন সরকার। এরপরই করোনা সংক্রমণ দ্রুত বেড়ে গেছে দেশটিতে। যদিও করোনার 'শূন্য নীতি'র ফলে দেশটির অর্থনীতির ক্ষতি হয়।

এদিকে, চলতি মাসের শেষের দিকে নতুন চান্দ্রবর্ষ শুরু হতে যাচ্ছে চীনে। এ উপলক্ষে লাখ লাখ লোক বড় বড় শহরগুলো থেকে তাদের নিজ বাড়ি বা আত্মীয়-স্বজনের কাছে যাবেন বলে ধারণা করা হচ্ছে। ছুটি শুরুর আগেই ইতোমধ্যে তিন কোটি ৪৭ লাখ লোক আভ্যন্তরীণভাবে ভ্রমণ করেছে বলে চীনা সরকারি সংবাদমাধ্যমে বলা হয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy